টাইগারদের শিকারে বাকি রইল আর চার দল

বাংলাদেশের টেস্ট খেলার বয়স ১৭ বছর হয়ে গেছে। টেস্ট ক্রিকেটের বুনেদি দুদলকে হারাতে সক্ষম হলো টাইগাররা। বাংলাদেশ সফরে এসে গত বছর অক্টোবরে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে হেরেছিল। এরপর শ্রীলঙ্কা সফরে গিয়ে দেশটির বিপক্ষে টেস্ট ম্যাচ জিতেছে টাইগাররা। এটি টেস্টে তাদের ১০ম জয়।
 
সেই টাইগারদের শিকারে এবার পরিণত হলো অস্ট্রেলিয়া। বারবার সফর বিলম্বিত করার পর শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া বাংলাদেশে আসে দুটি টেস্ট ম্যাচ খেলতে। সেই টেস্ট সিরিজের প্রথমটিতেই এবার তারা বাঘের শিকারে পরিণত হলো। ঢাকা টেস্টে একদিন বাকি থাকতেই বাংলাদেশের কাছে ২০ রানে হেরেছে তারা।
 
টেস্ট খেলুড়ে ১০টি দেশের মধ্যে ষষ্ঠ দল হিসেবে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। এখনো উপমহাদেশের বড় দু’দল ভারত ও পাকিস্তানের সঙ্গে কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি টাইগাররা। এছাড়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাও রয়েছে এই শিকারের বাইরে। এই চার দলকে হারাতে পারলেই টেস্ট ক্রিকেটে সব দলকে হারানো হবে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা সফরে আগামী অক্টোবরে আরো একটি অজেয়কে জয়ের সুযোগ থাকছে বাংলাদেশে সামনে।  
 
ইত্তেফাক/কেআই