ফিক্সিংয়ের অভিযোগে শারজিল খানকে সব ফরম্যাটের ক্রিকেট পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। চলতি বছরের শুরুতে পাকিস্তান সুপার লিগে (পিসিএল) দুর্নীতি বিরোধী পাঁচটি ধারায় অভিযোগ আনা হয়। যার পাঁচটিতেই তাকে দোষী সাব্যস্থ করা হয়।
যেসব অভিযোগে শারজিলকে দোষী সাব্যস্থ করা হয়েছে তাতে নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছর ছাড়িয়ে যাওয়ার কথা। কিন্তু তাকে সর্বনিম্ন শাস্তি ভোগ করতে হবে। তাই শারজিলের শাস্তির মেয়াদ হবে মোট সাজার অর্ধেক অর্থাৎ আড়াই বছরের নিষেধাজ্ঞা। ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর গত ফেব্রুয়ারি থেকেই নিষিদ্ধ ছিলেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৯ সালের আগস্টে ফের ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।
শারজিলের আইনজীবী শাইগান ইজাজ এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন। পিএসএল-এ ইসলামাবাদ ইউনাইটেডের পক্ষে খেলেন শারজিল। শারজিল এ পর্যন্ত পাকিস্তান দলের হয়ে একটি টেস্ট ২৫টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
ইত্তেফাক/কেআই