চট্টগ্রাম টেস্টে অপরিবর্তিত বাংলাদেশ দল

আগামী ৪ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামে শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।প্রথম টেস্টের ১৪ সদস্যের দলে নতুন করে কোনো পরিবর্তন আসেনি।
 
ঢাকার মিরপুর জাতীয় ক্রিকেট স্টেয়িামে একদিন বাকি থাকতেই প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়েছে বাংলাদেশ। এটিই অসিদের বিপক্ষে টাইগারদের প্রথম কোনো টেস্ট জয়ের রেকর্ড।
 
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসির হোসেন ও লিটন দাস।
 
ইত্তেফাক/কেআই