পিইবি স্টিল ও পিএইচপি স্টিলের মধ্যে চুক্তি স্বাক্ষর

পিইবি স্টিল অ্যালায়েন্স লিমিটেড সম্প্রতি পিএইচপি ইন্টেগ্রেটেড স্টিল মিলস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রতিষ্ঠান দুটির মধ্যে ৮৪০০ মেট্রিক টন স্টিল চুক্তি স্বাক্ষরিত হয়, যা স্টিল শিল্পের ইতিহাসে এ যাবৎ কালের বৃহত্তম।
 
পিএইচপি ফ্যামিলির পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ ইকবাল হোসেন এবং পিইবি স্টিলের পক্ষে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নেওয়াজ খান চুক্তিটি স্বাক্ষর করেন।  
 
অনুষ্ঠানে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোহসিন, ডিরেক্টর মোহাম্মদ আলী হোসেন, ডিরেক্টর মোহাম্মদ আকতার পারভেজ, সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর আইথা কাইলাসাম এবং পিইবি স্টিল অ্যালাইয়েন্সের চিফ অপারেটিং অফিসার পার্থ ঘোষসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
 
ইত্তেফাক/ইউবি