চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে অনলাইন হিজাব এবং মডেস্ট লাইফস্টাইল পণ্য বিক্রির ই-কমার্স সাইট 'স্টাইলাইন কালেকশন ডটকম' গ্রাহকদের জন্য দিচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত বিশাল মূল্যছাড়। স্টাইলাইন থেকে হিজাব, বোরখা, আবায়া, হালাল ও অর্গানিক কসমেটিকস এবং হিজাবের অন্য সব অ্যাক্সেসরিজে এই মূল্যছাড় পাচ্ছেন ক্রেতারা। ৬ এপ্রিল থেকে শুরু হওয়া এই ছাড় চলবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত।
চতুর্থ বর্ষপূর্তি এবং অফার সম্পর্কে স্টাইলাইন কালেকশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খোবাইব চৌধুরী বলেন, 'দুই হাজারেরও বেশি অফার নিয়ে এটাই আমাদের সবচেয়ে বড় আয়োজন। ক্রেতাদের প্রেরণায় আমরা এতদূর এসেছি, এর মানে আমরা প্রাইস, ডিজাইন এবং কোয়ালিটির দিক থেকে প্রোডাক্টের মান বজায় রাখতে পারছি। শুধুমাত্র অনলাইন নয়, আমাদের এই আয়োজন চলছে আমাদের শ্যামলী, যমুনা ফিউচার পার্ক, চিটাগং এবং সিলেট স্টোরগুলোতেও'।
আরও পড়ুন: মন্জুর বিন সুলতানের কণ্ঠে 'সুন্দরী তোর'
চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নতুন সব হিজাবের কালেকশন। নতুন সেসব হিজাবেও ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে। অফার চলাকালীন স্টাইলাইন থেকে যেকোন ড্রেস অর্ডার করলে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। স্টাইলাইনে হিজাব ছাড়াও পাওয়া যায় ইনার ক্যাপ, হিজাব পিন, হ্যাঙ্গার, কাপ্তান, আর্ম স্লিভস, আবায়া, শ্রাগ,অর্গানিক কসমেটিকসহ আরও অনেক কিছু। এছাড়াও ১২০০ টাকার অর্ডার করলে বিনামূল্যে হোম ডেলিভারির সুবিধা থাকছে। ক্রেতারা অর্ডার করতে পারবেন মোবাইল অ্যাপ অ্যান্ড্রয়েড (http://bit.ly/sl_android), আইওএস (http://bit.ly/styline_ios) এবং ওয়েবসাইট (www.stylinecollection.com) থেকে।
ইত্তেফাক/জেডএইচডি