সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের নিমগাছী-বেড়খালি আঞ্চলিক সড়কের গুড়পিপুল বাজার এলাকার প্রায় লক্ষাধিক টাকা মূল্যের সরকারি ১৫টি ইউক্যালিপটাস গাছ কেটেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়।
জানা গেছে, ওই এলাকায় পল্লি বিদ্যুতায়নের আওতায় নতুন সঞ্চালন লাইন নির্মাণের কাজ চলছে। এ কারণে ওই সড়কের দুই পাশের গাছের কিছু ডাল-পালা কাটার সময় এলাকার একটি সংঘবদ্ধ প্রভাবশালী লোকজন গুড়পিপুল বাজারের অদূরে সড়কের পাশে লাগানো সরকারি ১৫টি গাছ কেটে ১১টি নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ টাকা।
এ প্রসঙ্গে ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব জিতু বলেন, ঘটনাস্থলে গিয়ে ৪টি গাছ জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রভাবশালীদের চিহিৃত করার চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআই