জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় সমাবেশ

প্রগতিশীল লেখক, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।
 
রবিবার বেলা ১১টায় বগুড়ার প্রগতিশীল নাগরিক সমাজের ব্যানারে বিভিন্ন সংগঠন যৌথভাবে শহরের সাতমাথায় মানববন্ধন সমাবেশ ও শহরে বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়াও দুপুর ১২টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ যুব উন্নয়ন বগুড়া জেলা কমিটি পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে।
 
এতে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ মাহফুজুল হক দুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাবেক সভাপতি তৌফিক হাসান ময়না, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা সংসদের ডা. আরশাদ সাইদ, সংশপ্তক থিয়েটারের সাদেকুর রহমান সুজন, নিভা রানী সরকার পূর্ণিমা ও যুব নেতা আহমেদুর রহমান ডালিম প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি