ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ভালুম আতাউর রহমান খান কলেজের এক ছাত্র নিহত হয়েছে। আজ সোমবার এই দুর্ঘটনাটি ঘটেছে। 
 
নিহতের নাম- মো. মনোয়ার হোসেন। সে উপজেলার বাস্তা গ্রামের আকবর আলীর ছেলে। নিহত মনোয়ার ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
 
জানা যায়, কালামপুর বালিয়া সড়কের কালামপুর বাজার এলাকায় জনসেবা পরিবহণের একটি বাস মনোয়ারকে চাপা দেয়। মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
 
ইত্তেফাক/এসএস