রাজবাড়ীতে বিএনপির মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড, গ্রেফতার ৩

জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবীতে রাজবাড়ী জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালনের চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন- জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. মজিদ বিশ্বাস, যুব দলের নেতা জিল্লুর রহমান ও জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মো. কাউছার মাহমুদ।
 
রাজবাড়ী জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি মো. নাসিরুল হক সাবু, জেলা বিএনপি'র সহ-সভাপতি অ্যাড. আসাদুজ্জামান লাল, মো. মঞ্জুরুল আলম দুলাল, সাংগঠনিক সম্পাদক গাজী হাবিব, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা বিএনপি'র উপদেষ্টা মো. ফজলুল হক টুকু, পাংশা উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. শামছুল আলম আকু সহ প্রমুখ।
 
রাজবাড়ী সদর থানার ওসি মো. তারিক কামাল জানান, নাশকতার সৃষ্টি চেষ্টা কালে রাজবাড়ী জেলা বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস