পাবনার বেড়া উপজেলায় স্বপন মিয়া (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে বেড়ার তারাপুর গ্রামের একটি গমক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। তিনি তারাপুর গ্রামের মালেক মিয়ার ছেলে। তাকে ধারাল কিছু দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ জানা যায়নি।
ইত্তেফাক/ইউবি