চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় আমিনুর রহমান মুছা (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত নয়টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন টেকনিক্যাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুছা রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের খলিফা পাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র। এছাড়াও সে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা শাখার দপ্তর সম্পাদক।

পাঁচলাইশ থানা সূত্রে জানা যায়, টেকনিক্যাল মোড় এলাকায় দ্রুতগামী ট্রাক একটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন ওই মোটরসাইকেলের চালক। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

নিহতের ভাই কদলপুর হামিদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মঞ্জুরুল ইসলাম জানান, লাশ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে। ৭ মার্চ, বুধবার সকাল ১০ টায় কদলপুর লস্কর উজিরদীঘি সংলগ্ন মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নিহতের দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।

ইত্তেফাক/নূহু