আলমডাঙ্গায় ফের ১০ টাকা কেজির চাল বিক্রি শুরু

দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ১০ টাকা কেজি দরের চাল বিতরণ আবারো শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ১৪টি ইউনিয়নের ২৮টি স্পটে মোট ৫ হাজার ২’শ ৪৫ জন কার্ডধারী দুস্থদের মাঝে একযোগে ওই চাল বিতরণ করা হয়।

সকাল ১০টায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান ও উপজেলা খাদ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক কুমারী ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

ইত্তেফাক/নূহু