মঠবাড়িয়ায় স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

 
পিরোজপুরের মঠবাড়িয়ায় গোলাম কবির (৫৮) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের ডাকবাংলা সবুজনগর এলাকার বসতঘর থেকে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়।
 
এ সময় গোলাম কবীরের মৃতদেহ বসতঘরের সিলিং ফ্যানের রডের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। পরিবারের দাবি ওই শিক্ষক বেশ কিছু দিন ধরে মানসিক বিকারগ্রস্ত ছিলেন।
 
জানা গেছে, তার স্ত্রী নুর জাহান মুন্নি মঙ্গলবার সন্ধ্যায় বাবার বাড়ি থেকে ফিরে এসে বসতঘরে তার স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় তার ডাকচিত্কারে এলাকাবাসী জড়ো হয়ে থানা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ এসে তার হাতে লেখা দুটি চিরকুটসহ মৃতদেহ উদ্ধার করে।
 

ইত্তেফাক/এএম