মঠবাড়িয়ায় ছাত্রলীগের সংঘর্ষ

মঠবাড়িয়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন আহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বেতমোড় তালতলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
সংঘর্ষে রিজুয়ান আলী ইসমাইল (১৪) ও আহাদ (১৫) নামের দুই ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। পরে আহত দুই ছাত্রলীগ কর্মীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি মাহাফিলকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে কেএম লতীফের স্কুল শিক্ষার্থী ছাত্রলীগ কর্মীরা ওই এলাকায় যায়। পরে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষের এক পর্যায় স্থানীয় তালতলা বাজারের আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীরা উপজেলা সদরের ছাত্রলীগের দুই কর্মী রিজুয়ান ও আহাদকে পিটিয়ে গুরুতর আহত করে।
 
মঠবাড়িয়া থানার ইন্সেপেক্টর (তদন্ত) মাজহারুল আমিন জানান, ঘটনার পর রাতেই ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। কোন পক্ষই থানায় অভিযোগ নিয়ে আসেনি তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি