পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শাহনাজ (১৭) নামের বোদা মহিলা মহাবিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার বিকেলে বোদা-মাড়েয়া সড়কের নয়াদিঘী নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।
 
শাহনাজ কলেজ থেকে বাইসাইকেলে করে নয়াদিঘীর বাসায় যাওয়ার সময় ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। তিনি বোদা মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি উপজেলার প্রশাদখাওয়া গ্রামে। তিনি ওই গ্রামের সপিউল ইসলামের মেয়ে।
 
ইত্তেফাক/আরকেজি