কুষ্টিয়ার মিরপুরে এক নারী মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
বুধবার (৭ মার্চ) বিকেলে বহলবাড়ীয়া ইউনিয়নের খাড়ারা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ২শ’ গ্রাম গাঁজাসহ নার্গিস খাতুনকে (৪৫) আটক করে। সে খাড়ারা গ্রামের শহিদুল ইসলাম প্রামানিকের স্ত্রী।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) টেবিলের ৭(ক) ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। এ সময়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু