আজ বুধবার সন্ধ্যা ৭টায় গাইবান্ধার সুন্দরগঞ্জে পলাশবাড়ীর শ্রমিক শাহ্ আলমকে কুপিয়ে আহত করার ঘটনায় পলাশবাড়ী মোটর শ্রমিক ইউনিয়ন গাইবান্ধা সড়কের সকল যানবাহন বন্ধ করে দিয়েছে।
মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুস সোবহান জানান, সব ধরনের গাড়ি গাইবান্ধা জেলা সদরসহ অন্য উপজেলায় বন্ধ করে দেয়া হয়েছে।
এ ঘটনায় দূরপাল্লার সকল যানবাহন বন্ধ হয়ে গিয়েছে। যাত্রীরা চরম দূর্ভোগে।
ইত্তেফাক/নূহু