সেনবাগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, পুলিশের পৃথক দুইটি টিম বুধবার দিবাগত রাতে উপজেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক বসরত উল্যা লিটন ও সেনবাগ উপজেলা ও জেলা ছাত্রলীগের নেতা আফসার হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করে।
ওসি হারুন অর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের দুইজনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ইত্তেফাক/আরকেজি