পুঠিয়ায় তিন দিনব্যাপী ১৫তম বাংলা লোকনাট্য উৎসবের উদ্বোধন

পুঠিয়ার রাজবাড়ী মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় তিন দিনব্যাপী ১৫তম বাংলা লোকনাট্য উৎসব উদ্বোধন করা হয়েছে। 
 
এ উপলক্ষে সন্ধ্যায় পুঠিয়া গ্রাম থিয়েটারের আয়োজনে আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল হক।
 
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য জননেতা ফজলে হোসেন বাদশা, ভারতীয় ডেপুটি হাই কমিশনার রাজশাহীর শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায়, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ। উৎসব উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা।
 
ইত্তেফাক/আরকেজি