অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর হাসানের বড় ভাই এনামুলকে পুলিশের কাছে হস্তান্তর করা হতে পারে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম।
ওসি জানান, তাকে(এনামুল) তাদের কাছে হস্তান্তর করা হবে। গত বৃহস্পতিবার এনামুলকে গাজীপুর থেকে আটক করে পুলিশের বিশেষায়িত ইউনিট কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট(সিটিটিসি)। এ সময় তার কাছ থেকে ফয়জুরের ব্যবহৃত ট্যাব ও মোবাইল উদ্ধার করা হয়।
এদিকে, রিমান্ডে নিয়ে ফয়জুলকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। শুক্রবার তাকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা(আইও) ও জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য এখনো মিডিয়ার কাছে বলার সময় হয়নি। গত বৃহস্পতিবার থেকে ফয়জুরকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
শনিবার শাবি ক্যাম্পাসে রোবটিক প্রতিযোগিতা চলাকালে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যার উদ্দ্যেশ্যে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুর।
ইত্তেফাক/ইউবি