স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় ২ বোন নিহত

যশোরের নাভারন-সাতক্ষিরা সড়কের বাগআঁচড়া বাজারে ট্রাক চাপায় দুই মামাতো-ফুফাতো বোন নিহত হয়েছে।আহত হয়েছেন নিহত এক স্কুলছাত্রীর বাবা আলমগীর হোসেন (৪৬)। আজ শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা।  
 
নিহতরা হলো- শার্শা উপজেলার বাগুড়ী গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ফাতিমা খাতুন (১২) এবং একই গ্রামের ইব্রাহিম মোল্লার মেয়ে জেরিন খাতুন (১১)। ফাতিমা বাগআঁচড়া বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এবং জেরিন ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
 
IMG0
 
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পলিটন মিয়া জানান, সকালের দিকে বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলে যাওয়ার পথে ছাত্রী দুইজনকে চাপা দেয়।ঘটনাস্থলেই তারা মারা যায়। লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক ও তার সহকারী।
 
ইত্তেফাক/কেকে