শার্শায় পিস্তল গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

শার্শা উপজেলার উলাশী এলাকা থেকে শনিবার ভোরে  পিস্তল ও গুলিসহ রনি হোসেন (২২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রনি ঝিকরগাছা থানার মির্জাপুর  গ্রামের আব্দুল মজিদের ছেলে। 
 
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিয়ার রহমান জানান, উলাশী পূর্বপাড়া কালী মন্দিরের পাশে রনি অবস্থান করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার শরীর তল্লালি করে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার নামে এ থানায় কয়েকটি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি