কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালত এক মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান করেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার সদরপুর ইউনিয়নের মিনা বাজারে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলামকে (৫০) আটক করা হয়। আশরাফুল সদরপুর ইউনিয়নের বড়বাড়ীয়া বিলপাড়া গ্রামের ভাদু মন্ডলের ছেলে।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২২(খ) ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময়ে আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু