সাতক্ষীরা সীমান্ত থেকে স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

ভারতে পাচারকালে সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত থেকে ৫ পিস স্বর্ণের বারসহ এক চোরাবারীকে আটক করেছে বিজিবি। 
 
রবিবার সকালে সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত ওই স্বর্ণ চোরাকারবারীকে আটক করা হয়। আটক স্বর্ণ চোরাকারবারীর নাম হাসানুর রহমান (২৩)। তিনি সদর উপজেলার লক্ষিদাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে। 
 
ভোমরা বিওপির কমান্ডার সুবেদার শফিকুর রহমান জানান, ভারতে পাচারের জন্য চোরাকারবারীদের একটি গ্রুপ স্বর্ণের চালান পদ্মশাখরা সীমান্তে নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে স্বর্ণ চোরাকারবারী হাসানুরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। 
 
ইত্তেফাক/ইউবি