উপজেলার বড়বিলা নামক জায়গায় রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার সুমনিয়া পাড়া গ্রামের সাহেব আলী (৮০) ও মুক্তাগাছা উপজেলার লাবলি (৪০)।
লাবলির দুই বছরের শিশু কন্যা আলবি, ফারিয়া ও মাহেন্দ্র চালক কালামকে (৩০) গুরুতর আহত অবস্থায় ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পর কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ইত্তেফাক/আরকেজি