ইন্দুরকানীতে শিক্ষার্থীদের কলেজ চলাকালীন মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। রবিবার কলেজে অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদারের নেতৃত্বে ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানে অনেকগুলি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে মুচলেকা দিয়ে ওই ফোন নিয়ে যায় শিক্ষার্থীরা। এরমধ্যে মোবাইল ফোন ব্যবহারকারী ছাত্রীর সংখ্যা বেশি বলে জানিয়েছেন অধ্যক্ষ।
তিনি বলেন, তিন মাস আগে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে কলেজ চলাকালীন মোবাইল ফোন ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করি। কিন্তু তারপরেও কোন ভাবেই শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তাই আজ তাদের মোবাইলগুলো জব্দ করা হয়েছে।
আরো কঠোর ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কলেজে এসে শিক্ষার্থীরা তাদের ফোনগুলো নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে ক্লাস করতে পারবে। আমাদের শিক্ষার্থীরা অধিকাংশই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি আসক্ত। তাই ক্লাসের মধ্যেও তাদেরকে অনেক সময় ফেসবুক নিয়ে পড়ে থাকতে দেখা যায়।
ইত্তেফাক/আরকেজি