ফসলরক্ষা বাঁধের কাজে গাফিলতির অভিযোগে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের দেখার হাওরের ২৯নং প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি আরশ আলীকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রবিবার বিকেলে ওই বাঁধ এলাকা থেকে তাকে আটক করে দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার হারুনুর রশিদ।
আটককৃত আরশ আলী পূর্ব পাগলার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তার বাড়ি ইউনিয়নের কারারাই গ্রামে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আরশ আলীর বাঁধের কাজের গতি খুবই কম। তাই তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের (১৫ মার্চ) মধ্যে কাজ শেষ করতে পারবে এ মর্মে অঙ্গীকারনামা দিলে কাজের সুযোগ করে দেয়া হবে। যদি কাজ শেষ করার অঙ্গীকার না করে তাহলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
ইত্তেফাক/আরকেজি