রাজবাড়ীতে নিজ বাড়িতে রবিবার সকালে অভিযান চালিয়ে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী মোছা. শাপলা বেগমকে (২৮) আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা। তার কাছে ২৫২ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা।
সে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মো. নীল চাঁদের স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক রাজিব মিনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথ, উপ-পরিদর্শক মো. এনামুল হক, সিপাই দিন্দারসহ একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করে হেরোইনসহ ওই নারীকে আটক করেন। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি