নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

 
নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীরটেকে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন র‍্যাবের দুই সদস্য।
 
র‍্যাব-১১ সূত্রে জানা গেছে, ধলেশ্বরী নদীতে জিল্লুর বাহিনীর উপস্থিতির খবরে অভিযান চালায় র‍্যাব। ডাকাতরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছুঁড়লে জিল্লুরসহ দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। পালিয়ে যায় অন্যরা। গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে দুই ডাকাত সদস্যকে মৃত বলে জানান চিকিত্সক।
 

ইত্তেফাক/এএম