গাজীপুরে গাছে বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

কালিয়াকৈর থেকে সোমবার সকালে অজ্ঞাত পরিচিত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি গাছের সাথে বাঁধা অবস্থায় ছিল। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
 
জানা যায়, উপজেলার কালামপুর এলাকার বনাঞ্চলের ভিতর থেকে সকালে একটি লাশটি উদ্ধার করে পুলিশ। তার পরনে সাদা ও কাল রংয়ের লুঙ্গি ছিল।
 
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/আরকেজি