আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল হামলা

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাণীনগর সদর ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান পিন্টুর গ্রামের বাড়িতে ককটেল হামলা চালিয়ে সন্ত্রাসীরা। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে তার নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
 
আসাদুজ্জামান পিন্টু বলেন, পূর্ব শত্রুতার জেরে মূলত আমার ও আমার পরিবারের জানমালের ক্ষতির উদ্দ্যেশেই এই ককটেল হামলা করেছে সন্ত্রাসীরা।
 
রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, উত্তর রাজাপুর গ্রাম এলাকায় পরপর কয়েকটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। রাতেই সদর ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান পিন্টুর গ্রামের বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও ককটেলের কিছু আলামত সংগ্রহ করেছে পুলিশ। ওসি আরো জানান, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
 
 
ইত্তেফাক/আরকেজি