দীর্ঘদিন পর উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখা সোমবার নয়া কমিটি গঠন করে উল্লাপাড়া সংগঠনের নেতৃবৃন্দের কাছে পাঠিয়েছেন।
এই কমিটিতে জাহিদুল ইসলাম জাহিদ সভাপতি, রিয়াদ হোসেন রুমন সহ-সভাপতি, শরিফুল ইসলাম শক্তি সাধারণ সম্পাদক ও শামীম পারভেজ সুমনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল হক জানান, দীর্ঘদিন ধরে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি ছিল না। কেন্দ্রের নির্দেশে আপাতত এক বছরের জন্য সংগঠন চালানোর প্রয়োজনে এই কমিটি গঠন করা হয়েছে।
একরামুল হক আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকৃত ছাত্রনেতাদের নিয়ে প্রতিটি উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগের দিকনির্দেশনা অনুযায়ী তাদেরকেত কাজ করার নির্দেশনা দেওয়া হচ্ছে। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন উল্লাপাড়া ছাত্রলীগ নেতাকর্মীরা।
ইত্তেফাক/কেআই