নবাবগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ আটক ১

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে। আটককৃত যুবকের নাম মো. আল আমীন। সে উপজেলার কাহুর গ্রামের মৃত সামছুদ্দিনের পুত্র।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা দুইটায় উপজেলায় বাহ্রা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আল আমীনকে তার শ্বশুর বাড়ি থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল আটক করে। তার কাছে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের(ঢাকা) উপপরিচালক মো. রফিকুল ইসলাম আটকের বিষয়টি স্বীকার করে বলেন, সে দীর্ঘ দিন ধরে এই অঞ্চলে মাদকের ব্যবসা করছিলো। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/নূহু