বিরামপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে।
 
জানা গেছে, বিরামপুর পূর্বপাড়া গ্রামের এনামুল হকের ছেলে হোটেল কর্মচারী ওবায়দুল ইসলাম ওবি (১৫) মাঝে-মধ্যেই রাতে বাড়ি আসতো না। মঙ্গলবার সকালে বিরামপুর রেলস্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল সংলগ্ন রেল লাইনের উপর তার খণ্ডিত লাশ দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়।
 
বিরামপুর রেলস্টেশন মাস্টার এমদাদুল হক জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ৭৪৭ আপ আন্তঃনগর ট্রেনে সম্ভবত সে কাটা পড়েছে। জিআরপি হিলি তদন্ত কেন্দ্রের এসআই শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খণ্ডিত লাশ উদ্ধার করে পরিবারের লোকজন দাফন করেছে।
 
ইত্তেফাক/এসএস