বেনাপোল সীমান্তে শিশুসহ আটক ৪০

অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসার পর আজ মঙ্গলবার সকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে শিশু সহ ৪০ জনকে আটক করেছে বিজিবি।
 
আটককৃতদের মধ্যে রয়েছেন একজন দালালসহ ১৮জন পুরুষ, ১৪জন নারী এবং ৭জন শিশু। আটককৃতদের বাড়ি বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।
 
২১ বিজিবি'র ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি,ভারত থেকে বেশ কিছু নারী শিশু অবৈধ ভাবে ভারত সীমান্ত  পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর বিজিবি সদস্যরা দৌলতপুর সীমান্ত থেকে তাদেরকে   আটক করে। এ সময় দালাল চক্রের এক সদস্যকেও আটক করা হয়েছে। আটককৃতদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস