আড়াইহাজার থানায় আজ মঙ্গলবার একই দিনে পাঁচটি মাদক মামলা রুজু করা হয়েছে। পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে পাঁচ ব্যক্তিকে মাদকসহ গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, সোমবার রাতে উপজেলার বিশনন্দী এলাকা থেকে সুমন সরকার (২২) নামে এক ব্যক্তিকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লা জেলার সোনারামপুর গ্রামের নোয়াব আলীর ছেলে। রামচন্দ্রদী গ্রামের সফর আলীর স্ত্রী খোদজো বেগমকে (৪০) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উলুকান্দি গ্রামের মোন্তাজউদ্দীনের ছেলে সুমনকে (৩৮) আটক করে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। নুর ইসলামের ছেলে আনার হোসেনকে (২৫) আটক করে তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে, উপজেলার দুপ্তারা হাটখোলাপাড়া থেকে ওই গ্রামের সিরাজউদ্দীনের ছেলে সাহেদকে (২৭) ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
ইত্তেফাক/কেকে