কুড়িগ্রামে কাভার্ডভ্যান চাপায় শিশু নিহত

কুড়িগ্রাম শহরের ধরলা সেতু সড়কের মজিদা কলেজের সামনে কাভার্ডভ্যান চাপায় রিফাত (৮) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু রিফাত ধরলা সেতু এলাকার সওদাগর পাড়ার জালাল উদ্দিনের ছেলে। এই দুর্ঘটনায় রাকিব (৯) নামের অপর এক শিশুকে আহত অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে মজিদা কলেজের সামনে এই দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী কাভার্ডভ্যানটি ভাঙচুর করে পুলিশে হস্তান্তর করেছে। 
 
ভূরঙ্গামারী উপজেলা থেকে ধরলা সেতু পার হয়ে কাভার্ডভ্যানটি কুড়িগ্রাম শহরের দিকে যাচ্ছিলো। এসময় শহরের মজিদা কলেজের সামনে সড়ক পার হতে গিয়ে ওই শিশু দুইটি চাপা পড়ে।
 
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নেয়া হয়েছে।
 
ইত্তেফাক/কেকে