নেপালের কাঠমান্ডুতে বিমানবন্দরে বিধ্বস্ত হওয়ায় হানিমুন করা হলো না আঁখি-মেহেদী দম্পতির। ইউএস বাংলার বিমানে ছিলেন তারাও।
৩ মার্চ বিয়ে হয় আঁখি মনি ও মেহেদী হাসানের। জাঁক-জমকপূর্ণ ওই অনুষ্ঠানের পর পরিবারের উদ্যোগেই তাদের নেপালে হানিমুনে পাঠানো হয়েছিল।
ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানে নেপাল যাচ্ছিলেন তারা। বিমানটি সময়মতো কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরেও পৌঁছলেও অবতরণের সময় বিধ্বস্ত হয় যায়। বিমানেই প্রাণ হারান এ নবদম্পতি।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা রুপসদী গ্রামের দক্ষিণ পাড়ার মো. রফিকুল ইসলামের (পেশকার) মেয়ে আঁখি মনি (২৫)। কুমিল্লা জেলা তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের মেহেদী হাসান (৩০)।
ইত্তেফাক/কেকে