বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বারইখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া বাজার থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর নাম মিজান হাওলাদার (৩২)। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। মিজান নিশানবাড়িয়া ইউনিয়নের জামিরতলা গ্রামের মৃত. আব্দুল গনি হাওলাদারের পুত্র। এসময় তার কাছ থেকে ৮০৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
থানা অফিসার ইন চার্জ রাশেদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সম্রাট মিজানকে তেতুলবাড়িয়া বাজার থেকে আটক করতে সক্ষম হয়। মিজান খুলনা থেকে বিক্রির উদ্দেশ্যে এ ইয়াবার চালান নিয়ে মোরেলগঞ্জে আসে।
তিনি আরো জানান, মিজানের সঙ্গে আরো কারা এ ব্যবসার সাথে যুক্ত রয়েছে সে তথ্য উৎঘাটনের জন্য জিজ্ঞাসাবাদ চলছে।
ইত্তেফাক/নূহু