কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলেসহ ৪ জনকে আটক করেছে। আজ বুধবার এ অভিযান চালানো হয়।
আটককৃত মা-ছেলে হলেন, বগুড়া জেলার শেরপুর উপজেলার বেলগাড়ী গ্রামের মিন্টু মৃধার স্ত্রী জাহানারা বেগম (৪৪) ও তার ছেলে সুমন মৃধা (২৩)। অপরদিকে আটককৃতরা হলেন, উপজেলা সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের জহুরু আলীর ছেলে আব্দুল মজিদ (৩৫), বড়ভিটা ইউনিয়নের ঘোগাড়কুটি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে আশরাফুল হক (২৯)।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এসএস