অবৈধ অনুপ্রবেশের সময় নারী শিশুসহ ১৫ জন ভারতীয় নাগরিককে আটক করেছে আখাউড়া উপজেলার ঘাগুটিয়া বিওপির বিজিবি সদস্যরা। মঙ্গলবার বিকালে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে কসবা উপজেলার দৌলতপুর হতে তাদের আটক করে। পরে গতকাল বুধবার বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের ভারতে হস্তান্তরের সিদ্ধান্ত হয়।
আটককৃতরা হলেন, শ্যামল সরকার (৫০), লিপিকা সরকার (৪০), সুবনিমা সরকার (১৪), কলিন চৌধুরী (৩৪), শম্পা (৩৩), সৌরভ চৌধুরী (৬), আসমিতা চৌধুরী (৪), বিজ্ঞ বৈশ্য (৪০), বুল্টি বৈশ্য (২৯), বিপুল বৈশ্য (১৪), বিজয় বৈশ্য (১৩), প্রিয় লাল বৈশ্য (৪২), স্বর্ণা সরকার (৪০), প্রসেনজিৎ সরকার (২৫), বিপেশ সরকার (২৫)। তাদের সবার বাড়ি ভারত ত্রিপুরা পশ্চিম জেলার আমতলীতে।
এ ব্যপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিউদ্দিন জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃত ভারতীয় নাগরিকরা কসবা থানা পুলিশের হেফাজতে আছে। দেশের প্রচলিত আইনে বিজিবির মাধ্যমে তাদের বিএসএফ এর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে।
ইত্তেফাক/নূহু