রংপুরের বদরগঞ্জে আনোয়ারা বেগম(২৬)নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার বিষ্ণুপুর ইউপির শড়েয়াবাড়ি মন্ডলপাড়া নামক গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শাশুড়ি ও স্বামীর সাথে পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামী কামরুজ্জামান বেদম মারপিট করে স্ত্রী আনোয়াকে। বেদম মারপিটে আনোয়ারা এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য স্বামী আনোয়ারার লাশ ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বদরগঞ্জ থানায় নিয়ে আসে।
এ দিকে,নিহত আনোয়ারার চাচা বুলবুল হোসেন দাবি করেন,তাকে মেরে ফেলা হয়েছে। কারণ তার শরীরে অনেক আঘাতের চিহৃ রয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান লাশ উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করে জানান, ‘স্বজনদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’
তিনি আরও বলেন,ময়না তদন্তের জন্য আনোয়ারার লাশ রংপুরে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/রেজা