শৈলকুপায় খালের পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

 
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুলালপুর গ্রামের খালের পাড় থেকে ইমরান হোসেন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। আজ মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
 
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, সকালে খালের পাড়ে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পোষ্ট মর্টেমের জন্য পাঠায়। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। লাশর পাশে একটি বাইসাইকেল, একটি কীটনাশকের খালি বোতল ও একটি মোবাইল সেট পাওয়া যায়।
 
ওসি আরো জানান, ছোট বেলা থেকে মামা বাড়িতে বড় হন ইমরান। তার মামা জাহিদুজ্জামান খবর পেয়ে এসে লাশ সনাক্ত করেন। এর আগে দু’বার তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে মামা পুলিশকে জানান।
 
ইত্তেফাক/মোস্তাফিজ