উত্তর ইংল্যান্ডের একটি নবজাতক ইউনিটে আট শিশুকে হত্যার ঘটনায় হত্যাকারী সন্দেহে এক ব্রিটিশ নারী স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ছয়জনকে খুন করার চেষ্টা করায় পুলিশ তার তদন্ত করছে বলে জানিয়েছে। এ খবর দিয়েছে রয়টার্স।
কাউন্টেস চেস্টার হসপিটালের নবজাতক ইউনিটে ২০১৫ সালের মার্চ মাসে ১৭ জন এবং ২০১৬ সালের জুলাই মাসে ১৫জন শিশুর আকস্মিক মৃত্যুর পর পুলিশ তদন্ত শুরু করে।
'এটি একটি অত্যন্ত জটিল এবং সংবেদনশীল তদন্ত। এইসব শিশুর মৃত্যু কিভাবে হয়েছে তার সঠিক তদন্ত আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে।' এক বিবৃতিতে গোয়েন্দা পরিদর্শক পল হিউজেস এ কথা বলেন।
পুলিশ গত বছর মে মাসে তদন্ত শুরু করে। কিন্তু তখন গ্রেফতারকৃত মহিলার সম্পর্কে বিস্তারিত জানায় নি। হিউজেস বলেন, তদন্তে আমরা বেশ সক্রিয়।
তিনি আরও বলেন, 'এই পরিবাগুলোর জন্য একটি অত্যন্ত কঠিন সময় এবং এটি মনে রাখতে হবে যে, তাদের সন্তানদের সঙ্গে যা ঘটেছে তা শোকাবহ!'
হসপিটাল কর্তৃপক্ষ জানায়, 'পুলিশ তদন্ত করছে এবং তারা পুলিশকে সহায়তা করছে।বর্তমানে শিশু ইউনিটটি নিরাপদ এবং সুরক্ষিত।'
'এখানে যা ঘটেছে তার রহস্য ভেদ করার জন্য আমাদের প্রয়োজনীয় সব করতে হবে' হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ইয়ান হার্ভে তদন্ত ও সুবিচারের স্বার্থে তার মতামত প্রকাশ করেছেন এভাবে।
ইত্তেফাক/জিআর/নূহু