গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, ঝিকরগাছা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে ৭ জুলাই তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের বর্ধিতসভা। এ সভা সফল করার লক্ষে যশোরের ঝিকরগাছায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঝিকরগাছা পৌর আওয়ামী লীগের সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির।
 
পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সিনিয়র সহসভাপতি
ও পৌরমেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল লতিফ।
 
সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শাহিন-উল কবির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মোস্তফা আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক বজলুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ইলিয়াছ মাহামুদসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 
ইত্তেফাক/এসআর/নূহু