নন্দীগ্রামে চোলাই মদসহ নারী মাদক বিক্রেতা আটক

 

বগুড়ার নন্দীগ্রামে ২২লিটার চোলাই মদসহ উসমা মহাতো (৪০) নামক এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রামের মৃত তুফান মহাতোর স্ত্রী। আজ বুধবার দুপুরে নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

 
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাসগ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২ লিটার চোলাই মদসহ উসমা মহাতো কে আটক করা হয়।
 
তিনি আরো জানান, তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ