অবৈধ সুযোগ দেয়ার নামে একজন চাকরি প্রার্থীর কাছ থেকে ঘুষ গ্রহণের অপরাধে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে কুলাউড়া রেলস্টেশন চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, দশ হাজার টাকা লেনদেন করার সময় দুর্নীতি দমন কমিশন হবিগঞ্জ শাখার সহকারী পরিচালক নূরুল হুদা তাকে গ্রেফতার করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ওই রাতেই তাকে কুলাউড়া রেল থানায় সোপর্দ করা হয়। মো. মিজানুর রহমান গত ২ বছর ধরে কুলাউড়ায় এই পদে দায়িত্ব পালন করছেন।
কুলাউড়া রেল থানার ওসি আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই