সীতাকুণ্ডে গোপন সংবাদের ভিত্তিতে একটি গাড়িতে ২৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গত বুধবার বিকাল ৩ টায় থানার এস আই মো. নাছির উদ্দিন ভূঁইয়া তার সঙ্গীয় ফোর্স নিয়ে ২ নম্বর ইউনিয়নস্থ তেরীয়াইল এলাকায় চট্টগ্রামমূখী কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালায়।তল্লাশিকালে গাড়ির সিটের নিচে ও পেছনে রাখা ২৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন- আকবর শাহ্ থানাধীন কর্ণেলহাট শাহী পাড়ার মো. জামালের ছেলে মো. মানিক (২৫) ও জানারখীল পাড়ার ইদ্রিছ মিয়ার ছেলে মো. আজিজ জুয়েল।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখার হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদেরকে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
ইত্তেফাক/কেকে