নওগাঁর ধামইরহাটে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গরু ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন । আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার উকিলের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুর জেলার গরু ব্যবসায়ী কাওসার হোসেন (৪০) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ভটভটি চালক মানিক হোসেন (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে গরু নিয়ে ভটভটি যোগে নয়জন গরু ব্যবসায়ী দিনাজপুরের হিলি হাকিমপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ধামুইরহাট উকিলের মোড়ের ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী কাওসার হোসেন মারা যান। আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নেয়া হলে সেখানে ভটভটির চালক মানিক হোসেন মারা যান। আহতদের বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন । লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে । আহতরা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
ইত্তেফাক/এএম