শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার গুরুচরন দুধনই এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বন-বিভাগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার রাতে বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। পরে হাতির দল ফিরে যাওয়ার সময় ওই হাতিটি দলছুট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানেই হাতিটির মৃত্যু হয়।
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে ময়না তদন্ত শেষে হাতিটির মৃত্যুর কারণ ফুড পয়জনিং বলে জানানো হয়েছে। ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/মোস্তাফিজ